আকুল কেশে আসে , প্রেম ১৫৩ | Akul keshe ashe

আকুল কেশে আসে , প্রেম ১৫৩ | Akul keshe ashe  রবীন্দ্রনাথ ঠাকুর এফআরএএস (৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ – ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক।তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়।

আকুল কেশে আসে , প্রেম ১৫৩ | Akul keshe ashe

রাগ: মিশ্র ভৈরবী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৫ কার্তিক, ১৩০২

 

আকুল কেশে আসে:

 

আকুল কেশে আসে, চায় ম্লাননয়নে, কে গো চিরবিরহিনী–

নিশিভোরে আঁখি জড়িত ঘুমঘোরে,

বিজন ভবনে কুসুমসুরভি মৃদু পবনে,

সুখশয়নে, মম প্রভাতস্বপনে॥

শিহরি চমকি জাগি তার লাগি।

চকিতে মিলায় ছায়াপ্রায়, শুধু রেখে যায়

ব্যাকুল বাসনা কুসুমকাননে॥

 

 

রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল।আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন।

১৯০১ সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। ১৯০২ সালে তার পত্নীবিয়োগ হয়। ১৯০৫ সালে তিনি বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। ১৯১৫ সালে ব্রিটিশ সরকার তাকে ‘নাইট’ উপাধিতে ভূষিত করেন।কিন্তু ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন।

মন্তব্য করুন