ইয়ারিং ছিল তার দু কানেই কবিতাটি [ earring chhilo-tar dukanei kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর খাপছাড়া কাব্যগ্রন্থের অংশ।
ইয়ারিং ছিল তার দু কানেই
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থের নামঃ খাপছাড়া
কবিতার নামঃ ইয়ারিং ছিল-তার দু কানেই
ইয়ারিং ছিল তার দু কানেই কবিতা | earring chhilo-tar dukanei kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
ইয়ারিং ছিল-তার দু কানেই।
গেল যবে স্যাকরার দোকানেই
মনে প’ল, গয়না তো চাওয়া যায়,
আরেকটা কান কোথা পাওয়া যায়–
সে কথাটা নোটবুকে টোকা নেই!
মাসি বলে, “তোর মত বোকা নেই।’

