এই তো তোমার , পূজা ৫২০ | Ei to tomar

এই তো তোমার , পূজা ৫২০ | Ei to tomar  রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৫টি গান রচনা করেছিলেন।ধ্রুপদি ভারতীয় সংগীত, বাংলা লোকসংগীত ও ইউরোপীয় সংগীতের ধারা তিনটিকে আত্মস্থ করে তিনি একটি স্বকীয় সুরশৈলীর জন্ম দেন।

 

এই তো তোমার , পূজা ৫২০ | Ei to tomar

রাগ: কেদারা

তাল: ঝম্পক

রচনাকাল (বঙ্গাব্দ): ১০ জ্যৈষ্ঠ, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৪ মে, ১৯১৪

 

 

এই তো তোমার:

 

এই তো তোমার আলোকধেনু সূর্য তারা দলে দলে–

কোথায় ব’সে বাজাও বেণু, চরাও মহাগগনতলে ॥

     তৃণের সারি তুলছে মাথা,   তরুর শাখে শ্যামল পাতা–

     আলোয়-চরা ধেনু এরা ভিড় করেছে ফুল ফলে ॥

     সকালবেলা দূরে দূরে উড়িয়ে ধূলি কোথায় ছোটে,

     আঁধার হলে সাঁজের সুরে ফিরিয়ে আন আপন গোঠে।

     আশা তৃষা আমার যত  ঘুরে বেড়ায় কোথায় কত–

মোর জীবনের রাখাল ওগো  ডাক দেবে কি সন্ধ্যা হলে?।

 

 

রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল।আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন।১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকা-এ তার “অভিলাষ” কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তার প্রথম প্রকাশিত রচনা। ১৮৭৮ সালে মাত্র সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান।১৮৮৩ সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়। ১৮৯০ সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন।

মন্তব্য করুন