ওরে আমার হৃদয় , প্রেম ৮ | Ore amar hridoy

ওরে আমার হৃদয় , প্রেম ৮ | Ore amar hridoy  রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৫টি গান রচনা করেছিলেন।ধ্রুপদি ভারতীয় সংগীত, বাংলা লোকসংগীত ও ইউরোপীয় সংগীতের ধারা তিনটিকে আত্মস্থ করে তিনি একটি স্বকীয় সুরশৈলীর জন্ম দেন।

 

ওরে আমার হৃদয় , প্রেম ৮ | Ore amar hridoy

রাগ: খাম্বাজ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ৩০ চৈত্র, ১৩২২

রচনাকাল (খৃষ্টাব্দ): ১২ এপ্রিল, ১৯১৬

 

ওরে আমার হৃদয়:

 

ওরে আমার হৃদয় আমার, কখন তোরে প্রভাতকালে

দীপের মতো গানের স্রোতে কে ভাসালে ॥

যেন রে তুই হঠাৎ বেঁকে শুকনো ডাঙায় যাস নে ঠেকে,

জড়াস নে শৈবালের জালে ॥

তীর যে হোথা স্থির রয়েছে, ঘরের প্রদীপ সেই জ্বালালো–

অচল রহে তাহার আলো।

গানের প্রদীপ তুই যে গানে চলবি ছুটে অকূল-পানে

চপল ঢেউয়ের আকুল তালে ॥

 

 

১৮৮৩ সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়। ১৮৯০ সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন। ১৯০১ সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। ১৯০২ সালে তার পত্নীবিয়োগ হয়। ১৯০৫ সালে তিনি বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। ১৯১৫ সালে ব্রিটিশ সরকার তাকে ‘নাইট’ উপাধিতে ভূষিত করেন।কিন্তু ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন।১৯২১ সালে গ্রামোন্নয়নের জন্য তিনি শ্রীনিকেতন নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন।১৯২৩ সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়।

মন্তব্য করুন