চিত্ত পিপাসিত রে , প্রেম ১ | Chitto pipashito re

চিত্ত পিপাসিত রে , প্রেম ১ | Chitto pipashito re  রবীন্দ্রনাথের সকল গান গীতবিতান নামক সংকলন গ্রন্থে সংকলিত হয়েছে। উক্ত গ্রন্থের ১ম ও ২য় খণ্ডে রবীন্দ্রনাথ নিজেই তার গানগুলিকে ‘পূজা’, ‘স্বদেশ’, ‘প্রেম’, ‘প্রকৃতি’, ‘বিচিত্র’ও ‘আনুষ্ঠানিক’ – এই ছয়টি পর্যায়ে বিন্যস্ত করেছিলেন।

 

চিত্ত পিপাসিত রে , প্রেম ১ | Chitto pipashito re

রাগ: খাম্বাজ

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ২৩ আশ্বিন, ১৩০২

 

চিত্ত পিপাসিত রে:

 

চিত্ত পিপাসিত রে

গীতাসুধার তরে ॥

তাপিত শুষ্কলতা বর্ষণ যাচে যথা

কাতর অন্তর মোর লুণ্ঠিত ধূলি ‘পরে

গীতসুধার তরে ॥

আজি বসন্তনিশা, আজি অনন্ত তৃষা,

আজি এ জাগ্রত প্রাণ তৃষিত চকোর-সমান

গীতসুধার তরে।

চন্দ্র অতন্দ্র নভে জাগিছে সুপ্ত ভবে

অন্তর বাহির আজি কাঁদে উদাস স্বরে

গীতসুধার তরে ॥

 

 

রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত মোট গানের সংখ্যা ২২৩২।তার গানের কথায় উপনিষদ্‌, সংস্কৃত সাহিত্য, বৈষ্ণব সাহিত্য ও বাউল দর্শনের প্রভাব সুস্পষ্ট। অন্যদিকে তার গানের সুরে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের (হিন্দুস্তানি ও কর্ণাটকি উভয় প্রকার) ধ্রুপদ, খেয়াল, ঠুমরি, টপ্পা, তরানা, ভজন ইত্যাদি ধারার সুর এবং সেই সঙ্গে বাংলার লোকসঙ্গীত, কীর্তন, রামপ্রসাদী, পাশ্চাত্য ধ্রুপদি সঙ্গীত ও পাশ্চাত্য লোকগীতির প্রভাব লক্ষ্য করা যায়।

 

রবীন্দ্রনাথ নিজেও সুগায়ক ছিলেন। বিভিন্ন সভাসমিতিতে তিনি স্বরচিত গান পরিবেশন করতেন। কয়েকটি গান তিনি গ্রামোফোন ডিস্কেও প্রকাশ করেছিলেন। সঙ্গীত প্রসঙ্গে কয়েকটি প্রবন্ধও তিনি রচনা করেন। এছাড়া স্বরচিত নাটকেও তিনি নিজের গান ব্যবহার করতেন।

মন্তব্য করুন