চুরি-নিবারণ কবিতা [ Churi Nibaran Kobita, Khonika Kabyagrantha ] কণিকা কাব্যগ্রন্থ (১৯০০)- রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর এর কণিকা কাব্যগ্রন্থের অংশ।
চুরি নিবারণ churi nibaran [ কবিতা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : কণিকা
কবিতার শিরোনামঃ চুরি-নিবারণ
চুরি-নিবারণ churi nibaran [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
সুয়োরাণী কহে, রাজা দুয়োরাণীটার
কত মতলব আছে বুঝে ওঠা ভার।
গোয়াল্-ঘরের কোণে দিলে ওরে বাসা,
তবু দেখো অভাগীর মেটে নাই আশা।
তোমারে ভুলায়ে শুধু মুখের কথায়
কালো গরুটিরে তব দুয়ে নিতে চায়।
রাজা বলে, ঠিক ঠিক, বিষম চাতুরী–
এখন কী ক’রে ওর ঠেকাইব চুরি!
সুয়ো বলে, একমাত্র রয়েছে ওষুধ,
গোরুটা আমারে দাও, আমি খাই দুধ।
![চুরি-নিবারণ কবিতা কণিকা কাব্যগ্রন্থ (১৯০০) [ Churi Nibaran Kobita, Khonika Kabyagrantha ] রবীন্দ্রনাথ ঠাকুর 1 চুরি-নিবারণ কবিতা কণিকা কাব্যগ্রন্থ (১৯০০) [ Churi Nibaran Kobita, Khonika Kabyagrantha ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/চুরি-নিবারণ-কবিতা.gif)