জীবনে পরম লগন , প্রেম ১৯৮ | Jibone porom logon

জীবনে পরম লগন , প্রেম ১৯৮ | Jibone porom logon  রবীন্দ্রনাথ ঠাকুর এফআরএএস (৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ – ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক।তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়।

 

জীবনে পরম লগন , প্রেম ১৯৮ | Jibone porom logon

রাগ: ভৈরবী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩৪৫

জীবনে পরম লগন:

 

জীবনে পরম লগন কোরো না হেলা

কোরো না হেলা হে গরবিনি।

বৃথাই কাটিবে বেলা, সাঙ্গ হবে যে খেলা,

সুধার হাটে ফুরাবে বিকিকিনি হে গরবিনি॥

মনের মানুষ লুকিয়ে আসে, দাঁড়ায় পাশে, হায়

হেসে চলে যায় জোয়ারজলে ভাসিয়ে ভেলা–

দুর্লভ ধনে দুঃখের পণে লও গো জিনি, হে গরবিনি॥

ফাগুন যখন যাবে গো নিয়ে ফুলের ডালা

কী দিয়ে তখন গাঁথিবে তোমার বরণমালা।

হে বিরহিণী।

বাজবে বাঁশি দূরের হাওয়ায়,

চোখের জলে শূন্যে চাওয়ায় কাটবে প্রহর–

বাজবে বুকে বিদায়পথে চরণ-ফেলা দিনযামিনী,

হে গরবিনি॥

 

রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল।আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন।১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকা-এ তার “অভিলাষ” কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তার প্রথম প্রকাশিত রচনা। ১৮৭৮ সালে মাত্র সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান।১৮৮৩ সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়। ১৮৯০ সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন।

মন্তব্য করুন