ঝিনেদার জ্ঞাদনার কবিতাটি [ jhinedar-gyadnar kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর খাপছাড়া কাব্যগ্রন্থের অংশ।
ঝিনেদার জ্ঞাদনার
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থের নামঃ খাপছাড়া
কবিতার নামঃ ঝিনেদার-জ্ঞাদনার
ঝিনেদার জ্ঞাদনার কবিতা | jhinedar gyadnar kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
ঝিনেদার-জ্ঞাদনার
ছেলেটার জন্যে
ত্রিচিনাপল্লী গিয়ে
খুঁজে পেল কন্যে।
শহরেতে সব-সেরা
ছিল যেই বিবেচক
দেখে দেখে বললে সে,–
“কিবে নাক, কিবে চোখ;
চুলের ডগার খুঁত
বুঝবে না অন্যে।’
কন্যেকর্তা শুনে
ঘটকের কানে কয়,–
“ওটুকু ত্রুটির তরে
করিস্নে কোনো ভয়;
ক’খানা মেয়েকে বেছে
আরো তিনজন নে,
তাতেও না ভরে যদি
ভরি কয় পণ নে।’

