দিদি ছোটগল্প, গল্পগুচ্ছ [ didi ] রবীন্দ্রনাথ ঠাকুর
প্রকাশঃ গল্পগুচ্ছ সাধনা চৈত্র ১৩০১
দিদি ছোটগল্প, গল্পগুচ্ছ [ didi ] রবীন্দ্রনাথ ঠাকুর
দিদি
নদীতীরে মাটি কাটে সাজাইতে পাঁজা
পশ্চিমি মজুর। তাহাদেরি ছোটো মেয়ে
ঘাটে করে আনাগোনা; কত ঘষামাজা
ঘটি বাটি থালা লয়ে, আসে ধেয়ে ধেয়ে
দিবসে শতেক বার; পিত্তলকঙ্কণ
পিতলের থালি-‘পরে বাজে ঠন্ ঠন্;
বড়ো ব্যস্ত সারাদিন, তারি ছোটো ভাই,
নেড়ামাথা, কাদামাখা, গায়ে বস্ত্র নাই,
পোষা প্রাণীটির মতো পিছে পিছে এসে
বসি থাকে উচ্চ পাড়ে দি-দির আদেশে
স্থিরধৈর্যভরে। ভরা ঘট লয়ে মাথে,
বাম কক্ষে থালি, যায় বালা ডান হাতে
ধরি শিশুকর–জননীর প্রতিনিধি
কর্মভারে-অবনত অতি ছোটো দি-দি।
![দিদি ছোটগল্প, গল্পগুচ্ছ [ didi ] রবীন্দ্রনাথ ঠাকুর 1 দিদি ছোটগল্প, গল্পগুচ্ছ [ didi ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/দিদি-ছোটগল্প.gif)