দুই বন্ধু কবিতা । dui bandhu kobita | চৈতালী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

দুই বন্ধু কবিতাটি [ dui bandhu kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর চৈতালী-কাব্যগ্রন্থের অংশ। এটি আশ্বিন, ১৩০৩ (১৮৯৬ খ্রীস্টাব্দ) বঙ্গাব্দে প্রকাশিত হয়। এতে সর্বমোট ৭৮টি কবিতা রয়েছে। এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার “চিত্রা-চৈতালি পর্ব”-এর অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি। 

কাব্যগ্রন্থের নামঃ  চৈতালী

কবিতার নামঃ দুই বন্ধু

দুই বন্ধু কবিতা । dui bandhu kobita | চৈতালী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

মূঢ় পশু ভাষাহীন নির্বাক্‌হৃদয়,

তার সাথে মানবের কোথা পরিচয়!

কোন্‌ আদি স্বর্গলোকে সৃষ্টির প্রভাতে

হৃদয়ে হৃদয়ে যেন নিত্য যাতায়াতে

পথচিহ্ন পড়ে গেছে, আজো চিরদিনে

লুপ্ত হয় নাই তাহা, তাই দোঁহে চিনে।

 

সেদিনের আত্মীয়তা গেছে বহুদূরে;

তবুও সহসা কোন্‌ কথাহীন সুরে

পরানে জাগিয়া উঠে ক্ষীণ পূর্বস্মৃতি,

অন্তরে উচ্ছলি উঠে সুধাময়ী প্রীতি,

মুগ্ধ মূঢ় স্নিগ্ধ চোখে পশু চাহে মুখে–

মানুষ তাহারে হেরে স্নেহের কৌতুকে।

যেন দুই ছদ্মবেশে দু বন্ধুর মেলা–

তার পরে দুই জীবে অপরূপ খেলা।

মন্তব্য করুন