পণ্ডিত কুমিরকে কবিতা | pondit kumir ke kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

পণ্ডিত কুমিরকে কবিতাটি [ pondit kumir-ke kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর খাপছাড়া কাব্যগ্রন্থের অংশ।

পণ্ডিত কুমিরকে

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থের নামঃ খাপছাড়া

কবিতার নামঃ পণ্ডিত-কুমিরকে

 

পণ্ডিত কুমিরকে কবিতা | pondit kumir-ke kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

পণ্ডিত-কুমিরকে

     ডেকে বলে, “নক্র,

প্রখর তোমার দাঁত,

            মেজাজটা বক্র।

আমি বলি নখ তব

            করো তুমি কর্তন,

হিংস্র স্বভাব তবে

            হবে পরিবর্তন

আমিষ ছাড়িয়া যদি

         শুধু খাও তক্র।’

Amar Rabindranath Logo

মন্তব্য করুন