পথ দিয়ে কে , পূজা ৫৬১ | Poth diye ke

পথ দিয়ে কে , পূজা ৫৬১ | Poth diye ke  রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল।আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন।

পথ দিয়ে কে , পূজা ৫৬১ | Poth diye ke

রাগ: পিলু

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৫ ভাদ্র, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ৩১ অগাস্ট, ১৯১৪

 

পথ দিয়ে কে:

পথ দিয়ে কে যায় গো চলে

ডাক দিয়ে সে যায়।

আমার ঘরে থাকাই দায়॥

পথের হাওয়ায় কী সুর বাজে, বাজে আমার বুকের মাঝে–

বাজে বেদনায়॥

পূর্ণিমাতে সাগর হতে ছুটে এল বান,

আমার লাগল প্রাণে টান।

আপন মনে মেলে আঁখি আর কেন বা পড়ে থাকি

কিসের ভাবনায়॥

 

 

রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৫টি গান রচনা করেছিলেন।ধ্রুপদি ভারতীয় সংগীত, বাংলা লোকসংগীত ও ইউরোপীয় সংগীতের ধারা তিনটিকে আত্মস্থ করে তিনি একটি স্বকীয় সুরশৈলীর জন্ম দেন।রবীন্দ্রনাথ তার বহু কবিতাকে গানে রূপান্তরিত করেছিলেন।

১৯০৫ সালে তিনি বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। ১৯১৫ সালে ব্রিটিশ সরকার তাকে ‘নাইট’ উপাধিতে ভূষিত করেন।কিন্তু ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন।১৯২১ সালে গ্রামোন্নয়নের জন্য তিনি শ্রীনিকেতন নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন।১৯২৩ সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়।

মন্তব্য করুন