প্রাইমারি ইস্কুলে কবিতাটি [ primary-iskule kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর খাপছাড়া-কাব্যগ্রন্থের অংশ।
প্রাইমারি ইস্কুলে
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থের নামঃ খাপছাড়া
কবিতার নামঃ প্রাই-মারি-ইস্কুলে
প্রাইমারি ইস্কুলে কবিতা | primary iskule-kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
প্রাই-মারি-ইস্কুলে
প্রায়-মারা পণ্ডিত
সব কাজ ফেলে রেখে
ছেলে করে দণ্ডিত।
নাকে খত দিয়ে দিয়ে
ক্ষয়ে গেল যত নাক,
কথা-শোনবার পথ
টেনে টেনে করে ফাঁক;
ক্লাসে যত কান ছিল
সব হল খণ্ডিত,
বেঞ্চিটেঞ্চিগুলো
লণ্ডিত ভণ্ডিত।

