প্রিয়া কবিতা । priya kobita | চৈতালী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

প্রিয়া কবিতাটি [ priya kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর চৈতালী-কাব্যগ্রন্থের অংশ। এটি আশ্বিন, ১৩০৩ (১৮৯৬ খ্রীস্টাব্দ) বঙ্গাব্দে প্রকাশিত হয়। এতে সর্বমোট ৭৮টি কবিতা রয়েছে। এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার “চিত্রা-চৈতালি পর্ব”-এর অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি।

কাব্যগ্রন্থের নামঃ চৈতালী

কবিতার নামঃ প্রিয়া

প্রিয়া কবিতা । priya kobita | চৈতালী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

শত বার ধিক্‌ আজি আমারে, সুন্দরী,

তোমারে হেরিতে চাহি এত ক্ষুদ্র করি।

তোমার মহিমাজ্যোতি তব মূর্তি হতে

আমার অন্তরে পড়ি ছড়ায় জগতে।

যখন তোমার ‘পরে পড়ে নি নয়ন

জগৎ-লক্ষ্মীর দেখা পাই নি তখন।

স্বর্গের অঞ্জন তুমি মাখাইলে চোখে,

তুমি মোরে রেখে গেছ অনন্ত এ লোকে।

 

 

এ নীল আকাশ এত লাগিত কি ভালো,

যদি না পড়িত মনে তব মুখ-আলো।

অপরূপ মায়াবলে তব হাসি-গান

বিশ্বমাঝে লভিয়াছে শত শত প্রাণ।

তুমি এলে আগে-আগে দীপ লয়ে করে,

তব পাছে পাছে বিশ্ব পশিল অন্তরে।

মন্তব্য করুন