ফিরে যাও কেন , প্রেম ৪২ | Fire jao keno

ফিরে যাও কেন , প্রেম ৪২ | Fire jao keno  রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৫টি গান রচনা করেছিলেন।ধ্রুপদি ভারতীয় সংগীত, বাংলা লোকসংগীত ও ইউরোপীয় সংগীতের ধারা তিনটিকে আত্মস্থ করে তিনি একটি স্বকীয় সুরশৈলীর জন্ম দেন।

ফিরে যাও কেন , প্রেম ৪২ | Fire jao keno

রাগ: কাফি

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ১৩৪৫

 

ফিরে যাও কেন:

ফিরে যাও কেন ফিরে ফিরে যাও বহিয়া বিফল বাসনা॥

চিরদিন আছ দূরে অজানার মতো নিভৃত অচেনা পুরে,

কাছে আস তবু আস না

বহিয়া বিফল বাসনা॥

পারি না তোমায় বুঝিতে–

ভিতরে কারে কি পেয়েছ, বাহিরে চাহ না খুঁজিতে।

না-বলা তোমার বেদনা যত

বিরহপ্রদীপে শিখার মতো,

নয়নে তোমার উঠেছে জ্বলিয়া

নীরব কী সম্‌ভাষণা॥

 

রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল।আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন।১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকা-এ তার “অভিলাষ” কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তার প্রথম প্রকাশিত রচনা। ১৮৭৮ সালে মাত্র সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান।

১৮৮৩ সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়। ১৮৯০ সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন। ১৯০১ সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। ১৯০২ সালে তার পত্নীবিয়োগ হয়।

মন্তব্য করুন