বশীরহাটেতে বাড়ি কবিতাটি [ boshirhatete-bari kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর খাপছাড়া-কাব্যগ্রন্থের অংশ।
বশীরহাটেতে বাড়ি
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থের নামঃ খাপছাড়া
কবিতার নামঃ বশীরহাটেতে-বাড়ি
বশীরহাটেতে বাড়ি কবিতা | boshirhatete-bari kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
বশীরহাটেতে-বাড়ি
বশ-মানা ধাত তার,
ছেলে বুড়ো যে যা বলে
কথা শোনে যার-তার।
দিনরাত সর্বথা
সাধে নিজ খর্বতা,
মাথা আছে হেঁট-করা,
সদা জোড়-হাত তার,
সেই ফাঁকে কুকুরটা
চেটে যায় পাত তার।

