মোর পথিকেরে বুঝি , পূজা ৫৭৯ | Mor pothikere bujhi

মোর পথিকেরে বুঝি , পূজা ৫৭৯ | Mor pothikere bujhi  রবীন্দ্রনাথের সকল গান গীতবিতান নামক সংকলন গ্রন্থে সংকলিত হয়েছে। উক্ত গ্রন্থের ১ম ও ২য় খণ্ডে রবীন্দ্রনাথ নিজেই তার গানগুলিকে ‘পূজা’, ‘স্বদেশ’, ‘প্রেম’, ‘প্রকৃতি’, ‘বিচিত্র’ও ‘আনুষ্ঠানিক’ – এই ছয়টি পর্যায়ে বিন্যস্ত করেছিলেন।

মোর পথিকেরে বুঝি , পূজা ৫৭৯ | Mor pothikere bujhi

রাগ: ইমনকল্যাণ

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৩৩৭

মোর পথিকেরে বুঝি:

মোর পথিকেরে বুঝি এনেছ এবার মোর করুণ রঙিন পথ!

এসেছে এসেছে আহা অঙ্গনে এসেছে, মোর দুয়ারে লেগেছে রথ ॥

সে যে সাগরপারের বাণী মোর পরানে দিয়েছে আনি, আহা

তার আঁখির তারায় যেন গান গায় অরণ্যপর্বত ॥

দুঃখসুখের এ পারে, ও পারে, দোলায় আমার মন–

কেন অকারণ অশ্রুসলিলে ভরে যায় দু’নয়ন।

ওগো নিদারুণ পথ, জানি– জানি পুন নিয়ে যাবে টানি, আহা, তারে–

চিরদিন মোর যে দিল ভরিয়া যাবে সে স্বপনবৎ ॥

 

রবীন্দ্রনাথ ঠাকুর  তার মৃত্যুর পর গীতবিতান গ্রন্থের প্রথম দুই খণ্ডে অসংকলিত গানগুলি নিয়ে ১৯৫০ সালে উক্ত গ্রন্থের ৩য় খণ্ড প্রকাশিত হয়। এই খণ্ডে প্রকাশিত গানগুলি ‘গীতিনাট্য’, ‘নৃত্যনাট্য’, ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’, ‘নাট্যগীতি’, ‘জাতীয় সংগীত’, ‘পূজা ও প্রার্থনা’, ‘আনুষ্ঠানিক সংগীত, ‘প্রেম ও প্রকৃতি’ ইত্যাদি পর্যায়ে বিন্যস্ত। ৬৪ খণ্ডে প্রকাশিত স্বরবিতান গ্রন্থে রবীন্দ্রনাথের যাবতীয় গানের স্বরলিপি প্রকাশিত হয়েছে।

রবীন্দ্রনাথ নিজেও সুগায়ক ছিলেন। বিভিন্ন সভাসমিতিতে তিনি স্বরচিত গান পরিবেশন করতেন। কয়েকটি গান তিনি গ্রামোফোন ডিস্কেও প্রকাশ করেছিলেন। সঙ্গীত প্রসঙ্গে কয়েকটি প্রবন্ধও তিনি রচনা করেন। এছাড়া স্বরচিত নাটকেও তিনি নিজের গান ব্যবহার করতেন।

মন্তব্য করুন