যা হারিয়ে যায় , পূজা ২৩৯ | Ja hariye jay

যা হারিয়ে যায় , পূজা ২৩৯ | Ja hariye jay  রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল।

যা হারিয়ে যায় , পূজা ২৩৯ | Ja hariye jay

রাগ: মিশ্র ঝিঁঝিট

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ১ আশ্বিন, ১৩১৬

যা হারিয়ে যায়:

 

যা হারিয়ে যায় তা আগলে বসে

রইব কত আর?

আর পারি নে রাত জাগতে হে নাথ,

ভাবতে অনিবার।

আছি রাত্রিদিবস ধরে

দুয়ার আমার বন্ধ করে,

আসতে যে চায় সন্দেহে তায়

তাড়াই বারে বার।

তাই তো কারো হয় না আসা

আমার একা ঘরে।

আনন্দময় ভুবন তোমার

বাইরে খেলা করে।

তুমিও বুঝি পথ নাহি পাও,

এসে এসে ফিরিয়া যাও,

রাখতে যা চাই রয় না তাও

ধুলায় একাকার।

 

 

আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন।১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকা-এ তার “অভিলাষ” কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তার প্রথম প্রকাশিত রচনা। ১৮৭৮ সালে মাত্র সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান।১৮৮৩ সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়। ১৮৯০ সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন। ১৯০১ সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। ১৯০২ সালে তার পত্নীবিয়োগ হয়।

মন্তব্য করুন