শিমূল রাঙা রঙে চোখেরে দিল ভ’রে কবিতা | Shimul ranga ronge chokere dilo bhore | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

শিমূল রাঙা রঙে চোখেরে দিল ভ’রে কবিতাটি | Shimul ranga ronge chokere dilo bhore খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর। খাপছাড়া হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্ত্তৃক বাংলা ভাষায় রচিত একটি বিখ্যাত শিশুতোষ কাব্যগ্রন্থ। এটি ১৯৩৭ সালে প্রকাশিত হয়। এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার “অন্ত্যপর্ব”-এর অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি। রবীন্দ্রনাথ এই গ্রন্থটি রাজশেখর বসু (পরশুরাম)-কে উৎসর্গ করেন।

 

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থের নামঃ খাপছাড়া

কবিতার নামঃ শিমূল রাঙা-রঙে চোখেরে দিল ভ’রে

 

শিমূল রাঙা রঙে চোখেরে দিল ভ’রে কবিতা | Shimul ranga ronge chokere dilo bhore | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

শিমূল রাঙা-রঙে    চোখেরে দিল ভ’রে।

নাকটা হেসে বলে,  “হায় রে যাই ম’রে।’

নাকের মতে, গুণ      কেবলি আছে ঘ্রাণে,

রূপ যে রঙ খোঁজে      নাকটা তা কি জানে।

মন্তব্য করুন