স্মরণ ( ১৯০৩ ) | কাব্যগ্রন্থ | কবিতা সূচি | রবীন্দ্রনাথ ঠাকুর

স্মরণ: ১৩০৯ সালের ৭ই অগ্রহায়ণ তারিখে রবীন্দ্রনাথের সহধর্মিণী মৃণালিনী দেবী পরলোকগমন করেন। তাঁহার স্মৃতির উদ্দেশে রবীন্দ্রনাথ যে কবিতাগুলি রচনা করেন সেগুলি মোহিতচন্দ্র সেন -সম্পাদিত রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থের ষষ্ঠ ভাগে (১৩১০) সংকলিত হয়— অধিকাংশ ‘স্মরণ’-পর্যায়ে, কেবল বর্তমান স্মরণ গ্রন্থের প্রথম তিনটি কবিতা ‘মরণ’-পর্যায়ে। পরে এই কবিতাগুলি একত্র করিয়া স্বতন্ত্র আকারে স্মরণ গ্রন্থ প্রকাশিত হয়।

 

 

শ্রীসমীরচন্দ্র মজুমদার -কর্তৃক বিশ্বভারতী রবীন্দ্রসদনে উপহৃত রবীন্দ্র-পাণ্ডুলিপি হইতে স্মরণের বর্তমান সংস্করণে কতকগুলি কবিতা-রচনার কাল ও স্থান নির্দিষ্ট হইয়াছে। যে স্থলে তারিখের সহিত সাল উল্লিখিত নাই সে ক্ষেত্রে ১৩০৯ বুঝিতে হইবে।

 

স্মরণ সূচি:

  • আজি প্রভাতেও শ্রান্ত নয়নে
  • সে যখন বেঁচে ছিল গো তখন
  • প্রেম এসেছিল, চলে গেল সে যে খুলি দ্বার
  • তখন নিশীথরাত্রি; গেলে ঘর হতে
  • আমার ঘরেতে আর নাই সে যে নাই
  • ঘরে যবে ছিলে মোরে ডেকেছিলে ঘরে
  • যত দিন কাছে ছিলে, বলো, কী উপায়ে
  • মিলন সম্পূর্ণ আজি হল তোমা-সনে
  • হে লক্ষ্মী, তোমার আজি নাই অন্তঃপুর
  • তোমার সকল কথা বল নাই, পার নি বলিতে
  • মৃত্যুর নেপথ্য হতে আরবার এলে তুমি ফিরে
  • আপনার মাঝে আমি করি অনুভব
  • তুমি মোর জীবনের মাঝে

 

 

  • দেখিলাম খানকয় পুরাতন চিঠি
  • এ সংসারে একদিন নববধূবেশে
  • স্বল্প-আয়ু এ জীবনে যে-কয়টি আনন্দিত দিন
  • বজ্র যথা বর্ষণেরে আনে অগ্রসরি
  • সংসার সাজায়ে তুমি আছিলে রমণী
  • পাগল বসন্তদিন কতবার অতিথির বেশে
  • এসো বসন্ত, এসো আজ তুমি
  • বহুরে যা এক করে, বিচিত্রেরে করে যা সরস
  • যে ভাবে রমণীরূপে আপন মাধুরী
  • জ্বালো ওগো জ্বালো ওগো সন্ধ্যাদীপ জ্বালো
  • গোধূলি নিঃশব্দে আসি আপন অঞ্চলে ঢাকে যথা
  • জাগো রে জাগো রে চিত্ত জাগো রে
  • আজিকে তুমি ঘুমাও, আমি জাগিয়া রব দুয়ারে
  • ভালো তুমি বেসেছিলে এই শ্যাম ধরা

মন্তব্য করুন