হার-জিত harjit [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

হারজিত harjit [ কবিতা ]

– রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : কণিকা

কবিতার শিরোনামঃ হার-জিত

হার-জিত harjit [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

ভিমরুলে মৌমাছিতে হল রেষারেষি,

দুজনায় মহাতর্ক শক্তি কার বেশি।

ভিমরুল কহে, আছে সহস্র প্রমাণ

তোমার দংশন নহে আমার সমান।

মধুকর নিরুত্তর ছলছল-আঁখি–

বনদেবী কহে তারে কানে কানে ডাকি,

কেন বাছা, নতশির! এ কথা নিশ্চিত

বিষে তুমি হার মানো, মধুতে যে জিত।

মন্তব্য করুন