হার মানালে গো , পূজা ৫৬৯ | Har manale go

হার মানালে গো , পূজা ৫৬৯ | Har manale go  রবীন্দ্রনাথ ঠাকুর এফআরএএস (৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ – ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক।

 

হার মানালে গো , পূজা ৫৬৯ | Har manale go

রাগ: ইমন

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৭ চৈত্র, ১৩৩২

রচনাকাল (খৃষ্টাব্দ): ১০ এপ্রিল, ১৯২৬

 

হার মানালে গো:

হার মানালে গো, ভাঙিলে অভিমান হায় হায়।

ক্ষীণ হাতে জ্বালা ম্লান দীপের থালা

হল খান্‌ খান্‌ হায় হায় ॥

এবার তবে জ্বালো আপন তারার আলো,

রঙিন ছায়ার এই গোধূলি হোক অবসান হায় হায় ॥

এসো পারের সাথি–

বইল পথের হাওয়া, নিবল ঘরের বাতি।

আজি বিজন ঘাটে, অন্ধকারের ঘাটে

সব-হারানো নাটে এনেছি এই গান হায় হায় ॥

 

রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল।আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন।

 

১৯০১ সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। ১৯০২ সালে তার পত্নীবিয়োগ হয়। ১৯০৫ সালে তিনি বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। ১৯১৫ সালে ব্রিটিশ সরকার তাকে ‘নাইট’ উপাধিতে ভূষিত করেন।কিন্তু ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন।

মন্তব্য করুন