জিরাফের বাবা বলে কবিতা | giraffer baba bole kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

জিরাফের বাবা বলে কবিতাটি [ giraffer baba-bole kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর খাপছাড়া কাব্যগ্রন্থের অংশ।

জিরাফের বাবা বলে

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থের নামঃ খাপছাড়া

কবিতার নামঃ জিরাফের-বাবা বলে

 

 

জিরাফের বাবা বলে কবিতা | giraffer baba-bole kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

জিরাফের-বাবা বলে,–

       “খোকা তোর দেহ

দেখে দেখে মনে মোর

       ক’মে যায় স্নেহ।

সামনে বিষম উঁচু,

       পিছনেতে খাটো,

এমন দেহটা নিয়ে

       কী করে যে হাঁটো।’

খোকা বলে, “আপনার

       পানে তুমি চেহো,

মা যে কেন ভালোবাসে

       বোঝে না তা কেহ।’

Amar Rabindranath Logo

মন্তব্য করুন