চপল তব নবীন , প্রেম ৭৭ | Chopol tobo nobin

চপল তব নবীন , প্রেম ৭৭ | Chopol tobo nobin রবীন্দ্রনাথ ঠাকুর এফআরএএস (৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ – ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক।

 

চপল তব নবীন , প্রেম ৭৭ | Chopol tobo nobin

রাগ: খাম্বাজ

তাল: ঝম্পক

রচনাকাল (বঙ্গাব্দ): ১২ চৈত্র, ১৩৩২

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৬ মার্চ, ১৯২৬

চপল তব নবীন:

 

চপল তব নবীন আঁখি দুটি

সহসা যত বাঁধন হতে আমারে দিল ছুটি॥

হৃদয় মম আকাশে গেল খুলি,

সুদূরবনগন্ধ আসি করিল কোলাকুলি।

ঘাসের ছোঁওয়া নিভৃত তরুছায়ে

চুপিচুপি কী করুণ কথা কহিল সারা গায়ে।

আমের বোল, ঝাউয়ের দোল, ঢেউয়ের লুটোপুটি–

বুকের কাছে সবাই এল জুটি॥

 

 

১৯০১ সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। ১৯০২ সালে তার পত্নীবিয়োগ হয়। ১৯০৫ সালে তিনি বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। ১৯১৫ সালে ব্রিটিশ সরকার তাকে ‘নাইট’ উপাধিতে ভূষিত করেন।কিন্তু ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন।১৯২১ সালে গ্রামোন্নয়নের জন্য তিনি শ্রীনিকেতন নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন।১৯২৩ সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়। দীর্ঘজীবনে তিনি বহুবার বিদেশ ভ্রমণ করেন এবং সমগ্র বিশ্বে বিশ্বভ্রাতৃত্বের বাণী প্রচার করেন।১৯৪১ সালে দীর্ঘ রোগভোগের পর কলকাতার পৈত্রিক বাসভবনেই তার মৃত্যু হয়।

মন্তব্য করুন