আজু সখি মুহু মুহু
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : ভানুসিংহ ঠাকুরের পদাবলী
কবিতার শিরনামঃ আজু সখি মুহু মুহু
আজু সখি মুহু মুহু aju sokhi muhu muhu [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
আজু সখি, মুহু মুহু
গাহে পিক কুহু কুহু ,
কুঞ্জবনে দুঁহু দুঁহু
দোঁহার পানে চায়।
যুবনমদবিলসিত
পুলকে হিয়া উলসিত,
অবশ তনু অলসিত
মূরছি জনু যায়।
আজু মধু চাঁদনী
প্রাণউনমাদনী,
শিথিল সব বাঁধনী,
শিথিল ভই লাজ।
বচন মৃদু মরমর
কাঁপে রিঝ থরথর,
শিহরে তনু জরজর
কুসুমবনমাঝ।
মলয় মৃদু কলয়িছে ,
চরণ নহি চলয়িছে,
বচন মুহু খলয়িছে,
অঞ্চল লুটায়।
আধফুট শতদল
বায়ুভরে টলমল
আঁখি জনু ঢলঢল
চাহিতে নাহি চায়।
অলকে ফুল কাঁপয়ি
কপোলে পড়ে ঝাঁপয়ি,
মধু-অনলে তাপয়ি
খসয়ি পড়ু পায়।
ঝরই শিরে ফুলদল,
যমুনা বহে কলকল
হাসে শশি ঢলঢল —
ভানু মরি যায়।


![কেন গান শুনাই kena gaan shunaai[ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর কেন গান শুনাই kena gaan shunaai[ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/কেন-গান-শুনাই-kena-gaan-shunaai-কবিতা--1024x536.gif)

![আজু সখি মুহু মুহু aju sokhi muhu muhu [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 1 আজু সখি মুহু মুহু aju sokhi muhu muhu [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/আজু-সখি-মুহু-মুহু-aju-sokhi-muhu-muhu-কবিতা--1024x536.gif)

![ভগ্নহৃদয় ত্রয়স্ত্রিংশ সর্গ bhagno hriday troyotringso sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর 2 ভগ্নহৃদয় ত্রয়স্ত্রিংশ সর্গ bhagno hriday troyotringso sorgo [ কবিতা ]](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/ভগ্নহৃদয়-ত্রয়স্ত্রিংশ-সর্গ-bhagno-hriday-troyotringso-sorgo-কবিতা--1024x536.gif)
![বাজাও রে মোহন বাঁশি bajao re mohan bashi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 3 বাজাও রে মোহন বাঁশি bajao re mohan bashi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/বাজাও-রে-মোহন-বাঁশি-bajao-re-mohan-bashi-কবিতা--1024x536.gif)



