আশিস গ্রহণ কবিতা । ashish grohon kobita । চৈতালী কাব্যগ্রন্থ । রবীন্দ্রনাথ ঠাকুর

আশিস গ্রহণ কবিতাটি [ ashish grohon kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর চৈতালী- কাব্যগ্রন্থের অংশ। এতে সর্বমোট ৭৮টি কবিতা রয়েছে। এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার “চিত্রা-চৈতালি পর্ব”-এর অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি।

কাব্যগ্রন্থের নামঃ চৈতালী

কবিতার নামঃ আশিস গ্রহণ

আশিস গ্রহণ কবিতা । ashish grohon kobita । চৈতালী কাব্যগ্রন্থ । রবীন্দ্রনাথ ঠাকুর

চলিয়াছি রণক্ষেত্রে সংগ্রামের পথে।

সংসারবিপ্লবধ্বনি আসে দূর হতে।

বিদায় নেবার আগে, পারি যতক্ষণ

পরিপূর্ণ করি লই মোর প্রাণমন

নিত্য-উচ্চারিত তব কলকণ্ঠস্বরে

উদার মঙ্গলমন্ত্রে–হৃদয়ের ‘পরে

লই তব শুভস্পর্শ, কল্যাণসঞ্চয়।

এই আশীর্বাদ করো, জয়পরাজয়

ধরি যেন নম্রচিত্তে করি শির নত

দেবতার আশীর্বাদী কুসুমের মতো।

বিশ্বস্ত স্নেহের মূর্তি দুঃস্বপ্নের প্রায়

সহসা বিরূপ হয়–তবু যেন তায়

আমার হৃদয়সুধা না পায় বিকার,

আমি যেন আমি থাকি নিত্য আপনার।

আশিস গ্রহণ কবিতা । ashish grohon kobita । চৈতালী কাব্যগ্রন্থ । রবীন্দ্রনাথ ঠাকুর

মন্তব্য করুন