আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

শুশ্রূষা কবিতা । shushrusha kobita । চৈতালী কাব্যগ্রন্থ । রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

শুশ্রূষা কবিতাটি [ shushrusha kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর চৈতালী-কাব্যগ্রন্থের অংশ। এতে সর্বমোট ৭৮টি কবিতা রয়েছে। এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার “চিত্রা-চৈতালি পর্ব”-এর অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি।

কাব্যগ্রন্থের নামঃ চৈতালী

কবিতার নামঃ শুশ্রূষা

শুশ্রূষা কবিতা । shushrusha kobita । চৈতালী কাব্যগ্রন্থ । রবীন্দ্রনাথ ঠাকুর

ব্যথাক্ষত মোর প্রাণ লয়ে তব ঘরে

অতিথিবৎসলা নদী কত স্নেহভরে

শু-শ্রূষা করিলে আজি– স্নিগ্ধ হস্তখানি

দগ্ধ হৃদয়ের মাঝে সুধা দিল আনি।

 

সায়াহ্ন আসিল নামি, পশ্চিমের তীরে

ধান্যক্ষেত্রে রক্তরবি অস্ত গেল ধীরে।

পূর্বতীরে গ্রাম বন নাহি যায় দেখা,

জ্বলন্ত দিগন্তে শুধু মসীপুঞ্জরেখা;

সেথা অন্ধকার হতে আনিছে সমীর

কর্ম-অবসান-ধ্বনি অজ্ঞাত পল্লীর।

দুই তীর হতে তুলি দুই শান্তিপাখা

আমারে বুকের মাঝে দিলে তুমি ঢাকা।

চুপি চুপি বলি দিলে, “বৎস, জেনো সার,

সুখ দুঃখ বাহিরের, শান্তি সে আত্মার।”

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত