আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

Table of Content

ক্ষণিক মিলন

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল

কবিতার শিরনামঃ ক্ষণিক মিলন

ক্ষণিক মিলন khonik milon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

আকাশের দুই দিক হতে          দুইখানি মেঘ এল ভেসে,

দুইখানি দিশাহারা মেঘ–         কে জানে এসেছে কোথা হতে

সহসা থামিল থমকিয়া             আকাশের মাঝখানে এসে,

দোঁহাপানে চাহিল দু-জনে        চতুর্থীর চাঁদের আলোতে।

ক্ষীণালোকে বুঝি মনে পড়ে      দুই অচেনার চেনাশোনা,

মনে পড়ে কোন্‌ ছায়া-দ্বীপে,     কোন্‌ কুহেলিকা-ঘের দেশে,

কোন্‌ সন্ধ্যা-সাগরের কূলে       দু-জনের ছিল আনাগোনা।

মেলে দোঁহে তবুও মেলে না     তিলেক বিরহ রহে মাঝে,

চেনা বলে মিলিবারে চায়,        অচেনা বলিয়া মরে লাজে।

মিলনের বাসনার মাঝে            আধখানি চাঁদের বিকাশ,–

দুটি চুম্বনের ছোঁয়াছুয়ি,          মাঝে যেন শরমের হাস,

দুখানি অলস আঁখিপাতা,        মাঝে সুখস্বপন-আভাস।

দোঁহার পরশ লয়ে দোঁহে         ভেসে গেল, কহিল না কথা,

বলে গেল সন্ধ্যার কাহিনী,        লয়ে গেল উষার বারতা॥

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত