পরবেশ কবিতাটি [ porabesh kobita ] কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর চৈতালী-কাব্যগ্রন্থের অংশ। এটি আশ্বিন, ১৩০৩ (১৮৯৬ খ্রীস্টাব্দ) বঙ্গাব্দে প্রকাশিত হয়। এতে সর্বমোট ৭৮টি কবিতা রয়েছে। এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার “চিত্রা-চৈতালি পর্ব”-এর অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি।
কাব্যগ্রন্থের নামঃ চৈতালী
কবিতার নামঃ পরবেশ
পরবেশ কবিতা । porabesh kobita | চৈতালী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
কে তুমি ফিরিছ পরি প্রভুদের সাজ।
ছদ্মবেশে বাড়ে না কি চতুর্গুণ লাজ!
পরবস্ত্র অঙ্গে তব হয়ে অধিষ্ঠান
তোমারেই করিছে না নিত্য অপমান?
বলিছে না, “ওরে দীন, যত্নে মোরে ধরো,
তোমার চর্মের চেয়ে আমি শ্রেষ্ঠতর?”
চিত্তে যদি নাহি থাকে আপন সম্মান,
পৃষ্ঠে তবে কালো বস্ত্র কলঙ্কনিশান।
ওই তুচ্ছ টুপিখানা চড়ি তব শিরে
ধিক্কার দিতেছে না কি তব স্বজাতিরে।
বলিতেছে, “যে মস্তক আছে মোর পায়
হীনতা ঘুচেছে তার আমারি কৃপায়।”
সর্বাঙ্গে লাঞ্ছনা বহি এ কী অহংকার!
ওর কাছে জীর্ণ চীর জেনো অলংকার।








![স্নানসমাপন snansomapon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর স্নানসমাপন snansomapon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/স্নানসমাপন-snansomapon-কবিতা-1024x536.gif)
![শিশু কাব্যগ্রন্থের আশীর্বাদ কবিতা । শিশু । রবীন্দ্রনাথ ঠাকুর । Ashirbad Kobita আশীর্বাদ কবিতা শিশু কাব্যগ্রন্থ [ Ashirbad Kobita, Shishu Kabyagrantha ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/আশীর্বাদ-কবিতা-শিশু-কাব্যগ্রন্থ-Ashirbad-Kobita-Shishu-Kabyagrantha--1024x536.gif)

![পলাতকা কাব্যগ্রন্থের ‘চিরদিনের দাগা’ কবিতা — রবীন্দ্রনাথ ঠাকুর চিরদিনের দাগা chirodiner daga [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/চিরদিনের-দাগা-chirodiner-daga-কবিতা--1024x536.gif)