প্রার্থনাতীত দান কবিতা । prarthonatit dan kobita। কথা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

প্রার্থনাতীত দান কবিতা [prarthonatit dan kobita ] টি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর কথা-কাব্যগ্রন্থের অংশ।

কাব্যগ্রন্থের নামঃ কথা

কবিতার নামঃ প্রার্থনা-তীত দান

প্রার্থনাতীত দান কবিতা । prarthonatit dan kobita। কথা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

শিখের পক্ষে বেণীচ্ছেদন ধর্মপরিত্যাগের ন্যায় দূষণীয়

পাঠানেরা যবে বাঁধিয়া আনিল

         বন্দী শিখের দল–

সুহিদ্‌গঞ্জ রক্তবরন

          হইল ধরণীতল।

নবাব কহিল, “শুন তরুসিং,

          তোমারে ক্ষমিতে চাই।’

তরুসিং কহে, “মোরে কেন তব

          এত অবহেলা ভাই?’

নবাব কহিল, “মহাবীর তুমি,

          তোমারে না করি ক্রোধ–

বেণীটি কাটিয়া দিয়ে যাও মোরে

          এই শুধু অনুরোধ।’

তরুসিং কহে, “করুণা তোমার

          হৃদয়ে রহিল গাঁথা–

যা চেয়েছ তার কিছু বেশি দিব,

          বেণীর সঙ্গে মাথা।’

মন্তব্য করুন