আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

পূর্বকালে কবিতা । purbokale kobita। মানসী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

পূর্বকালে কবিতা [purbokale kobita ] টি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর মানসী-কাব্যগ্রন্থের অংশ।

কাব্যগ্রন্থের নামঃ মানসী 

কবিতার নামঃ পূর্বকালে 

পূর্বকালে কবিতা । purbokale । মানসী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

প্রাণমন দিয়ে ভালোবাসিয়াছে

        এত দিন এত লোক,

    এত কবি এত গেঁথেছে প্রেমের শ্লোক,

        তবু তুমি ভবে চিরগৌরবে

        ছিলে না কি একেবারে

    হৃদর সবার করি অধিকার!

        তোমা ছাড়া কেহ কারে

বুঝিতে পারি নে ভালো কি বাসিতে পারে!

গিয়েছে এসেছে কেঁদেছে হেসেছে

        ভালো তো বেসেছে তারা,

আমি তত দিন কোথা ছিনু দলছাড়া?

 

    ছিনু বুঝি বসে কোন্‌ এক পাশে

        পথপাদপের ছায়,

    সৃষ্টিকালের প্রত্যুষ হতে

        তোমারি প্রতীক্ষায়–

    চেয়ে দেখি কত পথিক চলিয়া যায়।

    অনাদি বিরহবেদনা ভেদিয়া

        ফুটেছে প্রেমের সুখ

যেমনি আজিকে দেখেছি তোমার মুখ।

    সে অসীম ব্যথা অসীম সুখের

        হৃদয়ে হৃদয়ে রহে,

    তাই তো আমার মিলনের মাঝে

        নয়নে সলিল বহে।

    এ প্রেম আমার সুখ নহে, দুখ নহে।

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত