আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

সবার মাঝারে তোমারে স্বীকার , পূজা ৩৬৭ | Sobar majhare tomare shikar

Table of Content

সবার মাঝারে তোমারে স্বীকার , পূজা ৩৬৭ | Sobar majhare tomare shikar  রবীন্দ্রসংগীত’ বলতে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত এবং রবীন্দ্রনাথ বা তার নতুনদাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর কর্তৃক সুরারোপিত গানগুলিকেই বোঝায়।

 

সবার মাঝারে তোমারে স্বীকার , পূজা ৩৬৭ | Sobar majhare tomare shikar

রাগ: ইমনকল্যাণ

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ২৬ জ্যৈষ্ঠ, ১৩১১

সবার মা-ঝারে তোমারে স্বীকার:

 

সবার মাঝারে তোমারে স্বীকার করিব হে।

সবার মাঝারে তোমারে হৃদয়ে বরিব হে ॥

শুধু আপনার মনে নয়, আপন ঘরের কোণে নয়,

শুধু আপনার রচনার মাঝে নহে– তোমার মহিমা যেথা উজ্জ্বল রহে

সেই সবা-মাঝে তোমারে স্বীকার করিব হে।

দ্যুলোকে ভূলোকে তোমারে হৃদয়ে বরিব হে ॥

সকলই তেয়াগি তোমারে স্বীকার করিব হে।

সকলই গ্রহণ করিয়া তোমারে বরিব হে।

কেবলই তোমার স্তবে নয়, শুধু সঙ্গীতরবে নয়,

শুধু নির্জনে ধ্যানের আসনে নহে– তব সংসার যেথা জাগ্রত রহে,

কর্মে সেথায় তোমারে স্বীকার করিব হে।

প্রিয়ে অপ্রিয়ে তোমারে হৃদয়ে বরিব হে ॥

জানি না বলিয়া তোমারে স্বীকার করিব হে।

জানি ব’লে, নাথ, তোমারে হৃদয়ে বরিব হে।

শুধু জীবনের সুখে নয়, শুধু প্রফুল্লমুখে নয়,

শুধু সুদিনের সহজ সুযোগে নহে– দুখশোক যেথা আঁধার করিয়া রহে

নত হয়ে সেথা তোমারে স্বীকার করিব হে।

নয়নের জলে তোমারে হৃদয়ে বরিব হে ॥

 

 

রবীন্দ্রনাথের সকল গান গীতবিতান নামক সংকলন গ্রন্থে সংকলিত হয়েছে। উক্ত গ্রন্থের ১ম ও ২য় খণ্ডে রবীন্দ্রনাথ নিজেই তার গানগুলিকে ‘পূজা’, ‘স্বদেশ’, ‘প্রেম’, ‘প্রকৃতি’, ‘বিচিত্র’ও ‘আনুষ্ঠানিক’ – এই ছয়টি পর্যায়ে বিন্যস্ত করেছিলেন।

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত