আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

শ্যামলা কবিতা | shyamla kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

শ্যামলা কবিতাটি [ shyamla-kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ-ঠাকুর এর বীথিকা-কাব্যগ্রন্থের অংশ।

শ্যামলা shyamla

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থের নামঃ বীথিকা

কবিতার নামঃ শ্যামলা shyamla

 

শ্যামলা কবিতা | shyamla kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

 

হে শ্যামলা, চিত্তের গহনে আছ চুপ,

          মুখে তব সুদূরের রূপ

                   পড়িয়াছে ধরা

সন্ধ্যার আকাশসম সকল-চঞ্চল চিন্তা-হরা।

          আঁকা দেখি দৃষ্টিতে তোমার

                   সমুদ্রের পরপার,

গোধূলিপ্রান্তরপ্রান্তে ঘন কালো রেখাখানি;

          অধরে তোমার বীণাপাণি

                   রেখে দিয়ে বীণা তাঁর

নিশীথের রাগিণীতে দিতেছেন নিঃশব্দ ঝংকার।

                   অগীত সে সুর

মনে এনে দেয় কোন্‌ হিমাদ্রীর শিখরে সুদূর

          হিমঘন তপস্যায় স্তব্ধলীন

             নির্ঝরের ধ্যান বাণীহীন।

                   জলভারনত মেঘে

          তমালবনের ‘পরে আছে লেগে

               সকরুণ ছায়া সুগম্ভীর–

তোমার ললাট-‘পরে সেই মায়া রহিয়াছে স্থির।

ক্লান্ত-অশ্রু রাধিকার বিরহের স্মৃতির গভীরে

স্বপ্নময়ী যে যমুনা বহে ধীরে

          শান্তধারা

      কলশব্দহারা

তাহারই বিষাদ কেন

          অতল গাম্ভীর্য ল’য়ে তোমার মাঝারে হেরি যেন।

 

শ্রাবণে অপরাজিতা, চেয়ে দেখি তারে

আঁখি ডুবে যায় একেবারে–

         ছোটো পত্রপুটে তার নীলিমা করেছে ভরপুর,

                   দিগন্তের শৈলতটে অরণ্যের সুর

              বাজে তাহে, সেই দূর আকাশের বাণী

         এনেছে আমার চিত্তে তোমার নির্বাক মুখখানি।

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত