আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

বিহ্বলতা কবিতা | bihwolota kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

বিহ্বলতা কবিতাটি [ bihwolota-kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর বীথিকা-কাব্যগ্রন্থের অংশ।

বিহ্বলতা bihwolota

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থের নামঃ বীথিকা

কবিতার নামঃ বিহ্বলতা bihwolota

 

বিহ্বলতা কবিতা | bihwolota kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

অপরিচিতের দেখা বিকশিত ফুলের উৎসবে

পল্লবের সমারোহে।

                   মনে পড়ে, সেই আর কবে

দেখেছিনু শুধু ক্ষণকাল।

                   খর সূর্যকরতাপে

নিষ্ঠুর বৈশাখবেলা ধরণীর রুদ্র অভিশাপে

বন্দী করেছিল তৃষ্ণাজালে।

                   শুষ্ক তরু,

                             ম্লান বন,

অবসন্ন পিককণ্ঠ,

                 শীর্ণচ্ছায়া অরণ্য নির্জন।

          সেই তীব্র আলোকেতে দেখিলাম দীপ্ত মূর্তি তার–

জ্বালাময় আঁখি,

                   বর্ণচ্ছটাহীন বেশ,

                                      নির্বিকার,

মুখচ্ছবি।

          বিরলপল্লব স্তব্ধ বনবীথি ‘পরে

নিঃশব্দ মধ্যাহ্নবেলা দূর হতে মুক্তকণ্ঠ স্বরে

করেছি বন্দনা।

 

 

          জানি, সে না-শোনা সুর গেছে ভেসে

শূন্যতলে।

          সেও ভালো, তবু সে তো তাহারই উদ্দেশে

একদা অর্পিয়াছিনু স্পষ্টবাণী, সত্য নমস্কার,

অসংকোচে পূজা-অর্ঘ্য

                   –সেই জানি গৌরব আমার।

আজ ক্ষুব্ধ ফাল্গুনের কলস্বরে মত্ততাহিল্লোলে

মদির আকাশ।

                   আজি মোর এ অশান্ত চিত্ত দোলে

উদ্‌ভ্রান্ত পবনবেগে।

                   আজি তারে যে বিহ্বল চোখে

হেরিলাম, সে যে হায় পুষ্পরেণু-আবিল আলোকে

মাধুর্যের ইন্দ্রজালে রাঙা।

                             তাই মোর কণ্ঠস্বর

আবেগে জড়িত রুদ্ধ।

                   পাই নাই শান্ত অবসর

চিনিবারে, চেনাবারে।

                   কোনো কথা বলা হল না যে,

মোহমুগ্ধ ব্যর্থতার সে বেদনা চিত্তে মোর বাজে।

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত