প্রৌঢ় কবিতা । prourho Kobita | চিত্রা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

প্রৌঢ় কবিতা [ prourho Kobita ] টি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর চিত্রা কাব্যগ্রন্থের অংশ।

কাব্যগ্রন্থের নামঃ চিত্রা

কবিতার নামঃ প্রৌঢ় 

প্রৌঢ় কবিতা । prourho Kobita | চিত্রা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

যৌবননদীর স্রোতে তীব্র বেগভরে

একদিন ছুটেছিনু; বসন্তপবন

উঠেছিল উচ্ছ্বসিয়া; তীর উপবন

ছেয়েছিল ফুল্ল ফুলে; তরুশাখা-‘পরে

গেয়েছিল পিককুল– আমি ভালো করে

দেখি নাই শুনি নাই কিছু– অনুক্ষণ

দুলেছিনু আলোড়িত তরঙ্গশিখরে

 

মত্ত সন্তরণে। আজি দিবা-অবসানে

সমাপ্ত করিয়া খেলা উঠিয়াছি তীরে,

বসিয়াছি আপনার নিভৃত কুটিরে;

বিচিত্র কল্লোলগীত পশিতেছে কানে,

কত গন্ধ আসিতেছে সায়াহ্নসমীরে–

বিস্মিত নয়ন মেলি হেরি শূন্যপানে

গগনে অনন্তলোক জাগে ধীরে ধীরে।

মন্তব্য করুন