ফেলে রাখলেই কি পড়ে রবে , পূজা ৩৪৫ | Fele rakhlei ki pore robe

ফেলে রাখলেই কি পড়ে রবে , পূজা ৩৪৫ | Fele rakhlei ki pore robe  রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত মোট গানের সংখ্যা ২২৩২।তার গানের কথায় উপনিষদ্‌, সংস্কৃত সাহিত্য, বৈষ্ণব সাহিত্য ও বাউল দর্শনের প্রভাব সুস্পষ্ট। অন্যদিকে তার গানের সুরে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের (হিন্দুস্তানি ও কর্ণাটকি উভয় প্রকার) ধ্রুপদ, খেয়াল, ঠুমরি, টপ্পা, তরানা, ভজন ইত্যাদি ধারার সুর এবং সেই সঙ্গে বাংলার লোকসঙ্গীত, কীর্তন, রামপ্রসাদী, পাশ্চাত্য ধ্রুপদি সঙ্গীত ও পাশ্চাত্য লোকগীতির প্রভাব লক্ষ্য করা যায়।

 

ফেলে রাখলেই কি পড়ে রবে , পূজা ৩৪৫ | Fele rakhlei ki pore robe

রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): ৩০ পৌষ, ১৩২৮

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৪ জানুয়ারি, ১৯২২

ফেলে রাখলেই কি পড়ে রবে:

 

ফেলে রাখলেই কি পড়ে রবে ও অবোধ।

যে তার দাম জানে সে কুড়িয়ে লবে ও অবোধ ॥

ও যে কোন্‌ রতন তা দেখ্‌-না ভাবি, ওর ‘পরে কি ধুলোর দাবি?

ও হারিয়ে গেলে তাঁরি গলার হার গাঁথা যে ব্যর্থ হবে ॥

ওর খোঁজ পড়েছে জানিস নে তা?

তাই দূত বেরোল হেথা সেথা।

যারে করলি হেলা সবাই মিলি আদর যে তার বাড়িয়ে দিলি–

যারে দরদ দিলি তার ব্যথা কি সেই দরদীর প্রাণে সবে?

 

রবীন্দ্রনাথ নিজেও সুগায়ক ছিলেন। বিভিন্ন সভাসমিতিতে তিনি স্বরচিত গান পরিবেশন করতেন। কয়েকটি গান তিনি গ্রামোফোন ডিস্কেও প্রকাশ করেছিলেন। সঙ্গীত প্রসঙ্গে কয়েকটি প্রবন্ধও তিনি রচনা করেন। এছাড়া স্বরচিত নাটকেও তিনি নিজের গান ব্যবহার করতেন।

মন্তব্য করুন