আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

বনস্পতি কবিতা | bonospoti kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

বনস্পতি কবিতাটি [ bonospoti kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর বীথিকা-কাব্যগ্রন্থের অংশ।

বনস্পতি bonospoti

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থের নামঃ বীথিকা

কবিতার নামঃ বনস্পতি bonospoti

 

বনস্পতি কবিতা | bonospoti kobita | বীথিকা-কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

 

কোথা হতে পেলে তুমি অতি পুরাতন

          এ যৌবন,

          হে তরু প্রবীণ,

             প্রতিদিন

জরাকে ঝরাও তুমি কী নিগূঢ় তেজে–

     প্রতিদিন আসো তুমি সেজে

          সদ্য জীবনের মহিমায়।

               প্রাচীনের সমুদ্রসীমায়

     নবীন প্রভাত তার অক্লান্ত কিরণে

তোমাতে জাগায় লীলা নিরন্তর শ্যামলে হিরণে।

     দিনে দিনে পথিকের দল

          ক্লিষ্টপদতল

তব ছায়াবীথি দিয়ে রাত্রি-পানে ধায় নিরুদ্দেশ;

     আর তো ফেরে না তারা, যাত্রা করে শেষ।

তোমার নিশ্চল যাত্রা নব নব পল্লব-উদ্‌গমে,

     ঋতুর গতির ভঙ্গে পুষ্পের উদ্যমে।

          প্রাণের নির্ঝরলীলা স্তব্ধ রূপান্তরে

               দিগন্তরে পুলকিত করে।

          তপোবনবালকের মতো

আবৃত্তি  করিছ তুমি ফিরে ফিরে অবিরত

          সঞ্জীবন-সামমন্ত্র-গাথা।

 

 

                   তোমার পুরানো পাতা

                       মাটিরে করিছে প্রত্যর্পণ

                         মাটির যা মর্তধন;

                   মৃত্যুভার সঁপিছে মৃত্যুরে

                         মর্মরিত আনন্দের সুরে।

                   সেইক্ষণে নবকিশলয়

                         রবিকর হতে করে জয়

                             প্রচ্ছন্ন আলোক

                         অমর অশোক

                   সৃষ্টির প্রথম বাণী;

                      বায়ু হতে লয় টানি

                          চিরপ্রবাহিত

                             নৃত্যের অমৃত।

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত