বলো, আমার সনে তোমার কবিতা [ Bolo, amarsone tomar Kobita ] টি রবীন্দ্রনাথ ঠাকুর এর গী-তালি কাব্যগ্রন্থ এর অন্তর্গত। গীতালি রবীন্দ্রনাথ ঠাকুর কর্ত্তৃক রচিত একটি বাংলা কাব্যগ্রন্থ। এটি ১৯১৪ সালে প্রকাশিত হয়। এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার “গীতাঞ্জলি পর্ব”-এর অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি।
কবিতার নামঃ বলো, আমার সনে তোমার
কাব্যগ্রন্থের নামঃ গীতালি [ ১৯১৪ ]
বলো, আমার সনে তোমার কবিতা | Bolo amar sone tomar Kobita | গীতালি কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
ব-লো, আমার সনে তোমার কী শত্রুতা।
আমায় মারতে কেন এতই ছুতা।
একে একে রতনগুলি
হার থেকে মোর নিলে খুলি,
হাতে আমার রইল কেবল সুতা।
গেয়েছি গান, দিয়েছি প্রাণ ঢেলে,
পথের ‘পরে হৃদয় দিলেম মেলে।
পাবার বেলা হাত বাড়াতেই
ফিরিয়ে দিলে শূন্য হাতেই–
জানি জানি তোমার দয়ালুতা।

![আমার সকল অঙ্গে তোমার পরশ – Amar sokol onge tomar porosh [ নৈবেদ্য – ৭৫ ] আমার সকল অঙ্গে তোমার পরশ - Amar sokol onge tomar porosh [ নৈবেদ্য - ৭৫ ]](https://amarrabindranath.com/wp-content/uploads/2023/01/আমার-সকল-অঙ্গে-তোমার-পরশ-1024x536.gif)
![যোগী jogee [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর যোগী jogee [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/যোগী-jogee-কবিতা--1024x536.gif)






![উপহার কবিতা [ মানসী কাব্যগ্রন্থ ] রবীন্দ্রনাথ ঠাকুর – Upohar kobita by Rabindranath Tagore ] উপহার কবিতা । upohar kobita | মানসী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/উপহার-কবিতা-।-upohar-kobita-1024x536.gif)

