আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

মানসলোক কবিতা । manaslok Kobita । চৈতালী কাব্যগ্রন্থ । রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

মানসলোক কবিতাটি [ Gaanvongo Kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর চৈতালী-কাব্যগ্রন্থের অংশ।এটি আশ্বিন, ১৩০৩ (১৮৯৬ খ্রীস্টাব্দ) বঙ্গাব্দে প্রকাশিত হয়। এতে সর্বমোট ৭৮টি কবিতা রয়েছে। এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার “চিত্রা-চৈতালি পর্ব”-এর অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি।

কাব্যগ্রন্থের নামঃ চৈতালী

কবিতার নামঃ মানসলোক 

মানসলোক কবিতা । manaslok Kobita । চৈতালী কাব্যগ্রন্থ । রবীন্দ্রনাথ ঠাকুর

মানসকৈলাসশৃঙ্গে নির্জন ভুবনে

ছিলে তুমি মহেশের মন্দিরপ্রাঙ্গণে

তাঁহার আপন কবি, কবি কালিদাস।

নীলকণ্ঠদ্যুতিসম স্নিগ্ধনীলভাস

চিরস্থির আষাঢ়ের ঘনমেঘদলে,

জ্যোতির্ময় সপ্তর্ষির তপোলোকতলে।

আজিও মানসধামে করিছ বসতি;

চিরদিন রবে সেথা, ওহে কবিপতি,

শংকরচরিত গানে ভরিয়া ভুবন।–

মাঝে হতে উজ্জয়িনী-রাজনিকেতন,

নৃপতি বিক্রমাদিত্য, নবরত্নসভা,

কোথা হতে দেখা দিল স্বপ্ন ক্ষণপ্রভা।

সে স্বপ্ন মিলায়ে গেল, সে বিপুলচ্ছবি,

রহিলে মানস-লোকে তুমি চিরকবি।

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত