আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

Table of Content

যাচনা

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : কল্পনা [ ১৯৫২ ]

কবিতার শিরনামঃ যাচ’না

যাচনা jachna [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

কীর্তনের সুর

ভালোবেসে সখী, নিভৃতে যতনে

      আমার নামটি লিখিয়ো–তোমার

         মনের মন্দিরে।

আমার পরানে যে গান বাজিছে

      তাহারি তালটি শিখিয়ো–তোমার

         চরণমঞ্জীরে।

ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে

      আমার মুখর পাখিটি–তোমার

         প্রাসাদপ্রাঙ্গণে।

মনে ক’রে সখী, বাঁধিয়া রাখিয়ো

      আমার হাতের রাখীটি–তোমার

         কনককঙ্কণে।

আমার লতার একটি মুকুল

      ভুলিয়া তুলিয়া রাখিয়ো–তোমার

         অলকবন্ধনে।

আমার স্মরণ-শুভ-সিন্দুরে

      একটি বিন্দু আঁকিয়ো–তোমার

         ললাটচন্দনে।

আমার মনের মোহের মাধুরী

      মাখিয়া রাখিয়া দিয়ো গো–তোমার

         অঙ্গসৌরভে।

আমার আকুল জীবনমরণ

      টুটিয়া লুটিয়া নিয়ো গো–তোমার

         অতুল গৌরবে।

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত