আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

সখিলো সখিলো নিকরুণ মাধব sokhilo sokhilo nikrun madhob [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

সখিলো সখিলো নিকরুণ মাধব

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল

কবিতার শিরনামঃ সখিলো সখিলো নিকরুণ মাধব

সখিলো সখিলো নিকরুণ মাধব sokhilo sokhilo nikrun madhob [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

সখি লো, সখি লো, নিকরুণ মাধব   মথুরাপুর যব যায়
করল বিষম পণ মানিনী রাধা   রোয়বে না সো, না দিবে বাধা,
কঠিন‐হিয়া সই হাসয়ি হাসয়ি   শ্যামক করব বিদায়।
মৃদু মৃদু গমনে আওল মাধা,   বয়ন‐পান তছু চাহল রাধা,
চাহয়ি রহল স চাহয়ি রহল—  দণ্ড দণ্ড, সখি, চাহয়ি রহল—
মন্দ মন্দ, সখি— নয়নে বহল   বিন্দু বিন্দু জলধার।

মৃদু মৃদু হাসে বৈঠল পাশে,   কহল শ্যাম কত মৃদু মধু ভাষে।
টুটয়ি গইল পণ, টুটইল মান,   গদগদ আকুল ব্যাকুল প্রাণ,
ফুকরয়ি উছসয়ি কাঁদিল রাধা—  গদগদ ভাষ নিকাশল আধা—
শ্যামক চরণে বাহু পসারি   কহল, শ্যাম রে, শ্যাম হমারি,
রহ তুঁহু, রহ তুঁহু, বঁধু গো রহ তুঁহু,   অনুখন সাথ সাথ রে রহ পঁহু—
তুঁহু বিনে মাধব, বল্লভ, বান্ধব,   আছয় কোন হমার!
পড়ল ভূমি‐’পর শ্যামচরণ ধরি,   রাখল মুখ তছু শ্যামচরণ‐’পরি,
উছসি উছসি কত কাঁদয়ি কাঁদয়ি   রজনি করল প্রভাত।

মাধব বৈসল, মৃদু মধু হাসল
কত অশোয়াস‐বচন মিঠ ভাষল,   ধরইল বালিক হাত।
সখি লো, সখি লো, বোল ত সখি লো,   যত দুখ পাওল রাধা,
নিঠুর শ্যাম কিয়ে আপন মনমে   পাওল তছু কছু আধা।
হাসয়ি হাসয়ি নিকটে আসয়ি   বহুত স প্রবোধ দেল,
হাসয়ি হাসয়ি পলটয়ি চাহয়ি   দূর দূর চলি গেল।
অব সো মথুরাপুরক পন্থমে   ইঁহ যব রোয়ত রাধা।
মরমে কি লাগল তিলভর বেদন,   চরণে কি তিলভর বাধা।
বরখি আঁখিজল ভানু কহে, অতি   দুখের জীবন ভাই।
হাসিবার তর সঙ্গ মিলে বহু   কাঁদিবার কো নাই।।

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত