সত্য ১
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল
কবিতার শিরনামঃ সত্য-১
সত্য ১ sotyo 1 [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
ভয়ে ভয়ে ভ্রমিতেছি মানবের মাঝে
হৃদয়ের আলোটুকু নিবে গেছে ব’লে!
কে কী বলে তাই শুনে মরিতেছি লাজে,
কী হয় কী হয় ভেবে ভয়ে প্রাণ দোলে!
“আলো’ “আলো’ খুঁজে মরি পরের নয়নে,
“আলো’ “আলো’ খুঁজে খুঁজে কাঁদি পথে পথে,
অবশেষে শুয়ে পড়ি ধূলির শয়নে–
ভয় হয় এক পদ অগ্রসর হতে!
বজ্রের আলোক দিয়ে ভাঙো অন্ধকার,
হৃদি যদি ভেঙে যায় সেও তবু ভালো।
যে গৃহে জানালা নাই সে তো কারাগার–
ভেঙে ফেলো, আসিবেক স্বরগের আলো।
হায় হায় কোথা সেই অখিলের জ্যোতি!
চলিব সরল পথে অশঙ্কিত গতি!


![অসম্পূর্ণ সংবাদ কবিতা কণিকা কাব্যগ্রন্থ [ Osompurno Songbad, Khonika Kabyagrantha ] – রবীন্দ্রনাথ ঠাকুর অসম্পূর্ণ সংবাদ কবিতা কণিকা কাব্যগ্রন্থ [ Osompurno Songbad, Khonika Kabyagrantha ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/অসম্পূর্ণ-সংবাদ-কবিতা-কণিকা-কাব্যগ্রন্থ-Osompurno-Songbad-Khonika-Kabyagrantha--1024x536.gif)

![সত্য ১ sotyo 1 [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 1 সত্য ১ sotyo 1 [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/সত্য-১-sotyo-1-কবিতা--1024x536.gif)

![কড়ি ও কোমল কাব্যগ্রন্থের সিন্ধুতীরে কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর 2 সিন্ধুতীরে sindhutire [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/সিন্ধুতীরে-sindhutire-কবিতা--1024x536.gif)
![সত্য ২ sotyo 2 [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 3 সত্য ২ sotyo 2 [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/সত্য-২-sotyo-2-কবিতা--1024x536.gif)
![অত চুপি চুপি কেন কথা কও oto chupi chupi keno kotha kao [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর অত চুপি চুপি কেন কথা কও oto chupi chupi keno kotha kao [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/অত-চুপি-চুপি-কেন-কথা-কও-oto-chupi-chupi-keno-kotha-kao-কবিতা--1024x536.gif)