সিন্ধু গর্ভ
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল
কবিতার শিরনামঃ সিন্ধু-গর্ভ
সিন্ধু গর্ভ shindhu gorbho [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
উপরে স্রোতের ভরে ভাসে চরাচর,
নীল সমুদ্রের পরে নৃত্য ক’রে সারা।
কোথা হ’তে ঝরে যেন অনন্ত নির্ঝর
ঝরে আলোকের কণা রবি শশি তারা!
ঝরে প্রাণ, ঝরে গান, ঝরে প্রেমধারা
পূর্ণ করিবারে চায় আকাশ সাগর!
সহসা কে ডুবে যায় জলবিম্ব পারা,
দুয়েকটি আলো রেখা যায় মিলাইয়া,
তখন ভাবিতে বসি কোথায় কিনারা,
কোন্ অতলের পানে ধাই তলাইয়া!
নিম্নে জাগে সিন্ধুগর্ভ স্তব্ধ অন্ধকার।
কোথা নিবে যায় আলো, থেমে যায় গীত,
কোথা চিরদিন তরে অসীম আড়াল!
কোথায় ডুবিয়া গেছে অনন্ত অতীত!

![শ্যামলী কাব্যগ্রন্থের আমি কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর [ Ami Kobita ] আমি কবিতা শ্যামলী [ Ami Kobita ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/আমি-কবিতা-শ্যামলী-Ami-Kobita--1024x536.gif)


![সিন্ধু গর্ভ shindhu gorbho [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 1 সিন্ধু গর্ভ shindhu gorbho [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/সিন্ধু-গর্ভ-shindhu-gorbho-কবিতা--1024x536.gif)

![মানবহৃদয়ের বাসনা manab hridayer basona [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 2 মানবহৃদয়ের বাসনা manab hridayer basona [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/মানবহৃদয়ের-বাসনা-manab-hridayer-basona-কবিতা--1024x536.gif)

![অসহ্য ভালবাসা asahya bhaalabaasaa [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর অসহ্য ভালবাসা asahya bhaalabaasaa [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/অসহ্য-ভালবাসা-asahya-bhaalabaasaa-কবিতা--1024x536.gif)
![পঞ্চমী ponchomi [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর পঞ্চমী ponchomi [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/পঞ্চমী-ponchomi-কবিতা--1024x536.gif)
