আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

গীতচ্ছবি কবিতা | gitochchhobi kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

গীতচ্ছবি কবিতাটি [ gitochchhobi-kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর বীথিকা-কাব্যগ্রন্থের অংশ।

গীতচ্ছবি gitochchhobi

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থের নামঃ বীথিকা

কবিতার নামঃ গীতচ্ছবি gitochchhobi

 

গীতচ্ছবি কবিতা | gitochchhobi kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

তুমি যবে গান কর অলৌকিক গীতমূর্তি তব

ছাড়ি তব অঙ্গসীমা আমার অন্তরে অভিনব

ধরে রূপ, যজ্ঞ হতে উঠে আসে যেন যাজ্ঞসেনী–

ললাটে সন্ধ্যার তারা, পিঠে জ্যোতিবিজড়িত বেণী,

চোখে নন্দনের স্বপ্ন, অধরের কথাহীন ভাষা

মিলায়ে গগনে মৌন নীলিমায়, কী সুধাপিপাসা

অমরার মরীচিকা রচে তব তনুদেহ ঘিরে।

 

অনাদিবীণায় বাজে যে রাগিণী গভীরে গম্ভীরে

সৃষ্টিতে প্রস্ফুটি উঠে পুষ্পে পুষ্পে, তারায় তারায়,

উত্তুঙ্গ পর্বতশৃঙ্গে, নির্ঝরের দুর্দম ধারায়,

জন্মমরণের দোলে ছন্দ দেয় হাসিক্রন্দনের,

সে অনাদি সুর নামে তব সুরে, দেহবন্ধনের

পাশ দেয় মুক্ত করি,বাধাহীন চৈতন্য এ মম

নিঃশব্দে প্রবেশ করে নিখিলের সে অন্তরতম

প্রাণের রহস্যলোকে–যেখানে বিদ্যুতসুক্ষ্ণছায়া

করিছ রূপের খেলা, পরিতেছে ক্ষণিকের কায়া,

আবার ত্যজিয়া দেহ ধরিতেছে মানসী আকৃতি–

সেই তো কবির কাব্য, সেই তো তোমার কণ্ঠে গীতি। 

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত