ভুবনজোড়া আসনখানি , পূজা ৩৫২ | Bhubonjora ashonkhani রবীন্দ্রনাথ ঠাকুর এফআরএএস (৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ – ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক।তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়।
ভুবনজোড়া আসনখানি , পূজা ৩৫২ | Bhubonjora ashonkhani
রাগ: বেহাগ
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): ৮ জ্যৈষ্ঠ, ১৩২৩
রচনাকাল (খৃষ্টাব্দ): ২১ মে, ১৯১৬
ভুবনজোড়া আসনখানি:
ভুবনজোড়া আসনখানি
আমার হৃদয়-মাঝে বিছাও আনি ॥
রাতের তারা, দিনের রবি, আঁধার-আলোর সকল ছবি,
তোমার আকাশ-ভরা সকল বাণী–
আমার হৃদয়-মাঝে বিছাও আনি ॥
ভুবনবীণার সকল সুরে
আমার হৃদয় পরান দাও-না পূরে।
দুঃখসুখের সকল হরষ, ফুলের পরশ, ঝড়ের পরশ–
তোমার করুণ শুভ উদার পাণি
আমার হৃদয়-মাঝে দিক্-না আনি ॥
রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল।আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন।১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকা-এ তার “অভিলাষ” কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তার প্রথম প্রকাশিত রচনা। ১৮৭৮ সালে মাত্র সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান।১৮৮৩ সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়। ১৮৯০ সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন।

![বিরহীর পত্র birohir potro [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর বিরহীর পত্র birohir potro [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/বিরহীর-পত্র-birohir-potro-কবিতা--1024x536.gif)
![ভিক্ষা ও উপার্জন কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ : কণিকা [ Bhikkha O Uparjon ] ভিক্ষা ও উপার্জন কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ : কণিকা [ Bhikkha O Uparjon ]](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/ভিক্ষা-ও-উপার্জন-কবিতা-1024x536.gif)





![সেদিন কি তুমি এসেছিলে ওগো sedin ki tumi esechhile ogo [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর সেদিন কি তুমি এসেছিলে ওগো sedin ki tumi esechhile ogo [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/সেদিন-কি-তুমি-এসেছিলে-ওগো-sedin-ki-tumi-esechhile-ogo-কবিতা--1024x536.gif)


![শিশু কাব্যগ্রন্থের মাঝি কবিতা । রবীন্দ্রনাথ ঠাকুর । Majhi Kobita মাঝি কবিতা [ শিশু কাব্যগ্রন্থ ] - রবীন্দ্রনাথ ঠাকুর [ Majhi Kobita by Rabindranath Tagore ]মাঝি কবিতা [ শিশু কাব্যগ্রন্থ ] - রবীন্দ্রনাথ ঠাকুর [ Majhi Kobita by Rabindranath Tagore ]](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/মাঝি-কবিতা-1024x536.gif)