মহারাজ একি সাজে , পূজা ৫২২ | Moharaj eki shaje

মহারাজ একি সাজে , পূজা ৫২২ | Moharaj eki shaje  রবীন্দ্রনাথ ঠাকুর এফআরএএস (৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ – ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক।তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়।

মহারাজ একি সাজে , পূজা ৫২২ | Moharaj eki shaje

রাগ: বেহাগ

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ১৩১৬

মহারাজ, একি সাজে:

 

মহারাজ, একি সাজে এলে হৃদয়পুরমাঝে!

চরণতলে কোটি শশী সূর্য মরে লাজে ॥

গর্ব সব টুটিয়া মূর্ছি পড়ে লুটিয়া,

সকল মম দেহ মন বীণাসম বাজে ॥

একি পুলকবেদনা বহিছে মধুবায়ে!

কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে।

পলক নাহি নয়নে, হেরি না কিছু ভুবনে–

নিরখি শুধু অন্তরে সুন্দর বিরাজে ॥

 

রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল।আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন।১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকা-এ তার “অভিলাষ” কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তার প্রথম প্রকাশিত রচনা। ১৮৭৮ সালে মাত্র সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান।১৮৮৩ সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়। ১৮৯০ সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন।

মন্তব্য করুন