দৈবে তুমি কখন , প্রেম ২৩৮ | Doibe tumi kokhon

দৈবে তুমি কখন , প্রেম ২৩৮ | Doibe tumi kokhon  রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৫টি গান রচনা করেছিলেন।ধ্রুপদি ভারতীয় সংগীত, বাংলা লোকসংগীত ও ইউরোপীয় সংগীতের ধারা তিনটিকে আত্মস্থ করে তিনি একটি স্বকীয় সুরশৈলীর জন্ম দেন।

 

দৈবে তুমি কখন , প্রেম ২৩৮ | Doibe tumi kokhon

রাগ: কাফি-কানাড়া

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৩৪৬

 

দৈবে তুমি কখন:

দৈবে তুমি কখন নেশায় পেয়ে

আপন মনে যাও তুমি গান গেয়ে গেয়ে।

যে আকাশে সুরের লেখা লেখো

তার পানে রই চেয়ে চেয়ে॥

হৃদয় আমার অদৃশ্যে যায় চলে, চেনা দিনের ঠিক-ঠিকানা ভোলে,

মৌমাছিরা আপনা হারায় যেন গন্ধের পথ বেয়ে বেয়ে॥

গানের টানা-জালে

নিমেষ-ঘেরা গহন থেকে তোলে অসীমকালে।

মাটির আড়াল করি ভেদন সুরলোকের আনে বেদন,

মর্তলোকের বীণার তারে রাগিণী দেয় ছেয়ে॥

 

রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল।আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন।১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকা-এ তার “অভিলাষ” কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তার প্রথম প্রকাশিত রচনা। ১৮৭৮ সালে মাত্র সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান।

 

১৮৮৩ সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়। ১৮৯০ সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন। ১৯০১ সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন।

মন্তব্য করুন