আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

ঘরে যবে ছিলে মোরে ডেকেছিলে ঘরে কবিতা । স্মরণ । রবীন্দ্রনাথ ঠাকুর । Ghore Jobe Chhile More Deke Chhile Ghore

Table of Content

ঘরে যবে ছিলে মোরে ডেকেছিলে ঘরে [Ghore Jobe Chhile More Deke Chhile Ghore] কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণ (১৯৬১) কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কাব্যগ্রন্থটি মূলত প্রিয়জনের প্রয়াণে শোক, স্মৃতি, ভালোবাসা ও আশীর্বাদের মর্মস্পর্শী প্রকাশ। কবিতায় ব্যক্ত হয়েছে এক নিবিড় সম্পর্কের আবেগমথিত স্মৃতি—যেখানে প্রয়াত প্রিয়জনের আহ্বান, স্নেহ ও বিদায়ের নিঃশব্দ ব্যথা গভীরভাবে প্রতিফলিত হয়েছে। এখানে কবি ব্যক্তিগত বেদনাকে সার্বজনীন মানবিক অনুভূতিতে রূপ দিয়েছেন।

কবিতার মৌলিক তথ্য

  • কবি: রবীন্দ্রনাথ ঠাকুর

  • কাব্যগ্রন্থ: স্মরণ

  • কবিতার নাম: ঘরে যবে ছিলে মোরে ডেকেছিলে ঘরে

  • প্রকাশকাল: ১৯৬১

  • বিষয়ভিত্তিক শ্রেণি: স্মৃতি, শোক, প্রার্থনা, আধ্যাত্মিকতা

ঘরে যবে ছিলে মোরে ডেকেছিলে ঘরে – কবিতার পাঠ

ঘরে যবে ছিলে মোরে ডেকেছিলে ঘরে

তোমার করুণাপূর্ণ সুধাকণ্ঠস্বরে।

আজ তুমি বিশ্ব-মাঝে চলে গেলে যবে

বিশ্ব-মাঝে ডাকো মোরে সে করুণ রবে।

খুলি দিয়া গেলে তুমি যে গৃহদুয়ার

সে দ্বার রুধিতে কেহ কহিবে না আর।

বাহিরের রাজপথ দেখালে আমায়,

মনে রয়ে গেল তব নিঃশব্দ বিদায়।

আজি বিশ্বদেবতার চরণ-আশ্রয়ে

গৃহলক্ষ্মী দেখা দাও বিশ্বলক্ষ্মী হয়ে।

নিখিল নক্ষত্র হতে কিরণের রেখা

সীমন্তে আঁকিয়া দিক্‌ সিন্দূরের লেখা।

একান্তে বসিয়া আজি করিতেছি ধ্যান

সবার কল্যাণে হোক তোমার কল্যাণ।

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত