আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

হে পথিক, কোন্‌খানে চলেছ কাহার পানে he pothik konkhane cholecho kahar pane [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

হে পথিক, কোন্‌খানে চলেছ কাহার পানে he pothik konkhane cholecho kahar pane [ কবিতা ]

– রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : উৎসর্গ [ ১৯১৪]

কবি-তার শিরোনামঃ হে পথিক, কোন্‌ খানে চলেছ কাহার পানে

হে পথিক, কোন্‌খানে চলেছ কাহার পানে he pothik konkhane cholecho kahar pane [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর

        “হে পথি-ক, কোন্‌ খানে

        চলেছ কাহার পানে।’

গিয়েছে রজনী,      উঠে দিনমণি,

        চলেছি সাগরস্নানে।

উষার আভাসে       তুষারবাতাসে

        পাখির উদার গানে

শয়ন তেয়াগি        উঠিয়াছি জাগি,

        চলেছি সাগরস্নানে।

        “শুধাই তোমার কাছে

        সে সাগর কোথা আছে।’

যেথা এই নদী       বহি নিরবধি

        নীল জলে মিশিয়াছে।

সেথা হতে রবি      উঠে নবছবি,

        লুকায় তাহারি পাছে–

তপ্ত প্রাণের           তীর্থস্নানের

        সাগর সেথায় আছে।

        “পথিক তোমার দলে

        যাত্রী ক’জন চলে।’

গণি তাহা ভাই     শেষ নাহি পাই,

        চলেছে জলে স্থলে।

তাহাদের বাতি      জ্বলে সারারাতি

        তিমির-আকাশ-তলে।

তাহাদের গান        সারা দিনমান

        ধ্বনিছে জলে স্থলে।

        “সে সাগর, কহো,তবে

        আর কত দূরে হবে।’

“আর কত দূরে’     “আর কত দূরে’

        সেই তো শুধাই সবে।

ধ্বনি তার আসে      দখিন বাতাসে

        ঘনভৈরবরবে।

কভু ভাবি “কাছে’,   কভু “দূরে আছে’–

        আর কত দূরে হবে।

        “পথিক, গগনে চাহো,

        বাড়িছে দিনের দাহ।’

বাড়ে যদি দুখ       হব না বিমুখ,

        নিবাব না উৎসাহ।

ওরে ওরে ভীত      তৃষিত তাপিত

        জয়সংগীত গাহো।

মাথার উপরে        খররবিকরে

        বাড়ুক দিনের দাহ।

        “কী করিবে চলে চলে

        পথেই সন্ধ্যা হলে।’

প্রভাতের আশে      স্নিগ্ধ বাতাসে

        ঘুমাব পথের কোলে।

উদিবে অরুণ        নবীন করুণ

        বিহঙ্গকলরোলে।

সাগরের স্নান       হবে সমাধান

        নূতন প্রভাত হলে

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত