আপনার ভালো লাগতে পারে

রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোগল্প, রবীন্দ্রনাথের কবিতা, উপন্যাস, প্রবন্ধ, পত্রসাহিত্য, নাট্যসাহিত্য, চিত্রকলা, রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষাচিন্তা

হে বিশ্বদেব, মোর কাছে তুমি he bishwadeb mor kaachhe tumi [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর

Table of Content

হে বিশ্বদেব, মোর কাছে তুমি he bishwadeb mor kaachhe tumi [ কবিতা ]

– রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : উৎসর্গ [ ১৯১৪]

কবি-তার শিরোনামঃ হে বিশ্ব-দেব, মোর-কাছে তুমি

হে বিশ্বদেব, মোর কাছে তুমি he bishwadeb mor kaachhe tumi [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর
– রবীন্দ্রনাথ ঠাকুর

হে বিশ্বদেব, মোর কাছে তুমি he bishwadeb mor kaachhe tumi [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর

হে বিশ্ব-দেব, মোর কাছে তুমি

     দেখা দিলে আজ কী বেশে।

দেখিনু তোমারে পূর্বগগনে,

     দেখিনু তোমারে স্বদেশে।

ললাট তোমার নীল নভতল

বিমল আলোকে চির-উজ্জ্বল

নীরব আশিস-সম হিমাচল

     তব বরাভয় কর।

সাগর তোমার পরশি চরণ

পদধূলি সদা করিছে হরণ,

জাহ্নবী তব হার-আভরণ

     দুলিছে বক্ষ’পর।

হৃদয় খুলিয়া চাহিনু বাহিরে,

     হেরিনু আজিকে নিমেষে–

মিলে গেছ ওগো বিশ্বদেবতা,

     মোর সনাতন স্বদেশে।

শুনিনু তোমার স্তবের মন্ত্র

      অতীতের তপোবনেতে–

অমর ঋষির হৃদয় ভেদিয়া

      ধ্বনিতেছে ত্রিভুবনেতে।

প্রভাতে হে দেব,তরুণ তপনে

দেখা দাও যবে উদয়গগনে

মুখ আপনার ঢাকি আবরণে

      হিরণ-কিরণে গাঁথা–

তখন ভারতে শুনি চারি ভিতে

মিলি কাননের বিহঙ্গগীতে

প্রাচীন নীরব কণ্ঠ হইতে

      উঠে গায়ত্রীগাথা।

হৃদয় খুলিয়া দাঁড়ানু বাহিরে

      শুনিনু আজিকে নিমেষে,

অতীত হইতে উঠিছে হে দেব,

      তব গান মোর স্বদেশে।

নয়ন মুদিয়া শুনিনু, জানি না

      কোন্‌ অনাগত বরষে

তব মঙ্গলশঙ্খ তুলিয়া

      বাজায় ভারত হরষে।

ডুবায়ে ধরার রণহুংকার

ভেদি বণিকের ধনঝংকার

মহাকাশতলে উঠে ওঙ্কার

      কোনো বাধা নাহি মানি।

ভারতের শ্বেত হৃদিশতদলে,

দাঁড়ায়ে ভারতী তব পদতলে,

সংগীততানে শূন্যে উথলে

      অপূর্ব মহাবাণী।

নয়ন মুদিয়া ভাবীকালপানে

      চাহিনু, শুনিনু নিমেষে

তব মঙ্গলবিজয়শঙ্খ

      বাজিছে আমার স্বদেশে।

Amar Rabindranath Logo

Share

সাহিত্য ডেস্ক, আমার রবীন্দ্রনাথ, GOLN

রবীন্দ্রনাথ ঠাকুরের বিস্তৃত সাহিত্যভুবনের একটি নিবেদিত আয়োজন—‘আমার রবীন্দ্রনাথ’-এর সাহিত্য ডেস্ক। এখানে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, পত্রসাহিত্য, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হবে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও গবেষণাভিত্তিক লেখা।তাঁর সাহিত্যকর্মের বিষয়, ভাষা, শিল্পরীতি, ভাবনা ও সময়ের প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে পাঠকের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সৃষ্টির বহুমাত্রিকতা। পাশাপাশি তাঁর সাহিত্যচিন্তা, চরিত্র নির্মাণ, প্রকৃতি ও মানবজীবনের উপস্থাপন এবং বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও থাকবে বিশেষ আয়োজন।রবীন্দ্রসাহিত্যের পাঠ, বিশ্লেষণ ও অনুসন্ধানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যভুবনকে আরও গভীরভাবে জানাই এই ডেস্কের উদ্দেশ্য।

মন্তব্য করুন

সম্পাদকের পছন্দ

জনপ্রিয়

© ২০২৬ আমার রবীন্দ্রনাথ। সর্বস্বত্ব সংরক্ষিত